https://youtu.be/uSchEsTplGk
সেই পুরানো কথা-বলিউড মানেই তিন খানের রাজত্ব।এখনো কিন্তু চলছে।আমির খান,সালমান খান,শাহরুখ খান। দীর্ঘদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডপাড়া।এ ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও চলবে।চলতি বছর সালমানের "টিউবলাইট"আমিরের "সিক্রেট সুপারস্টার"ও শাহরুখের "জাব হ্যারি মেট সেজল" মতো বিগ বাজেটের ছবিগুলো মুক্তির প্রতীক্ষায় থাকায় এমনই ইঙ্গিত মিলছে।প্রতি বছরই তীর্থের কাকের মতো এ তিন খানের ছবির অপেক্ষায় থাকেন বিশ্বের তাবৎ দর্শক।আমির খানের "দঙ্গল"ভেঙে দিয়েছে বলিউডের সব রেকর্ড।এটি ২০০০ কোটি রুপির ঘরে চলে গেছে।২০১৬ সালে সালমানের "বজরঙ্গি ভাইজান" ভারতীয় বক্স অফিসে ছিল তুঙ্গে।চলতি বছরের ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে মি.পারফেকশনিস্ট আনির খানের "সিক্রেট সুপারস্টার"।অন্যদিকে তার "থাগস অব হিন্দুস্তান"একটি মেগা ব্লকবাস্টার ছবি।এ ছবিতে আমির ছাড়াও রয়েছে অমিতাভ বচ্চন,দীপিকা পাড়ুকোন।২০১৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।আমির খানের অন্য ধারায় ছবিগুলোর মধ্যে অন্যতম একটি হলো "সারফারোশ"।ছবিটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল।তারই ধারাবাহিকতা...
Comments
Post a Comment