Skip to main content

চীনা অভিনেত্রীরর হিন্দি শিক্ষক সালমান খান।

শিগগিরই মুক্তি পাবে কবির খান পরিচালিত "টিউবলাইট"। বর্তমান ছবিটির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার সালমান খান।এতে তার সহশিল্পি হিসাবে রয়েছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।স্বাভাবিকভাবেই হিন্দিতে পারদর্শী নন এ অভিনেত্রী, সে কারনেই তার হিন্দি শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সালমান।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়,হিন্দি ভাষা শিখতে বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে।তবু সঠিকভাবে হিন্দি শিখতে বেশ সময় নিচ্ছিলেন তিনি এদিকে নির্মাতা কবির খানও সবকিছু নিঁখুত চান।শেষ পর্যন্ত ঝু ঝু সাহায্যে এগিয়ে আসেন সালমান খান।তিনি এ অভিনেত্রীকে হিন্দি শেখানোর দায়িত্ব নেন।
এখানেই শেষ নয়,ছবির দৃশ্য ধারণের সময় প্রত্যেক দৃশ্যের আগে ঝু ঝুর সংলাপ নিয়ে আলোচনা করতেন সালমান।প্রত্যেক লাইনের অর্থ বুঝিয়ে দিতেন বলিউডের এ সুপারস্টার। এমনকি লাইনগুলো সহজে কীভাবে মনে রাখা যায়,সেই পদ্ধতিগুলোও শিখিয়ে দিতেন তিনি।১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরী হয়েছে "টিউবলাইট"।এতে সালমান, ঝু ঝু ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান।অতিথি চরিত্রে হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে।ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।
সবাইকে ধন্যবাদ।

http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/subscriber

Comments

Popular posts from this blog

তিন খানের চমক বলিউডে।

সেই পুরানো কথা-বলিউড মানেই তিন খানের রাজত্ব।এখনো কিন্তু চলছে।আমির খান,সালমান খান,শাহরুখ খান। দীর্ঘদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডপাড়া।এ ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও চলবে।চলতি বছর সালমানের  "টিউবলাইট"আমিরের "সিক্রেট সুপারস্টার"ও শাহরুখের "জাব হ্যারি মেট সেজল" মতো বিগ বাজেটের  ছবিগুলো মুক্তির প্রতীক্ষায় থাকায় এমনই ইঙ্গিত মিলছে।প্রতি বছরই তীর্থের কাকের মতো এ তিন খানের ছবির অপেক্ষায় থাকেন বিশ্বের তাবৎ দর্শক।আমির খানের "দঙ্গল"ভেঙে দিয়েছে বলিউডের সব রেকর্ড।এটি ২০০০ কোটি রুপির ঘরে চলে গেছে।২০১৬ সালে সালমানের "বজরঙ্গি ভাইজান" ভারতীয় বক্স অফিসে ছিল তুঙ্গে।চলতি বছরের ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে মি.পারফেকশনিস্ট আনির খানের "সিক্রেট সুপারস্টার"।অন্যদিকে তার "থাগস অব হিন্দুস্তান"একটি মেগা ব্লকবাস্টার ছবি।এ ছবিতে আমির ছাড়াও রয়েছে অমিতাভ বচ্চন,দীপিকা পাড়ুকোন।২০১৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।আমির খানের অন্য ধারায় ছবিগুলোর মধ্যে অন্যতম একটি হলো "সারফারোশ"।ছবিটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল।তারই ধারাবাহিকতা...

পাত্রী দেখতে লন্ডনে রণবীর।

পাত্রী দেখতে লন্ডনে রণবীর! বয়স তো কম হলো না। সামনের সেপ্টেম্বরে ৩৫ বছর হবে।এরই মাঝে প্রেমও করে ফেললেন গোটা তিনেক।তবে এখন বুঝি ব্যাচেলর জীবনে ইতি টানার সময় এল।তাই তো সোজা লন্ডনে উড়াল দিলেল রণবীর কাপুর।তাঁর সঙ্গে ছিলেন মা নিতু সিং।গুঞ্জন উঠেছে,লন্ডনে নাকি পাত্রী দেখার জন্য তাঁর এই সফল। কেউ অবশ্য বলছেন,শুটিং করে হার্পিয়ে উঠেছেন রণবীর।তাই দম ফেলতে ছুটি কাটাতে বিদেশে গেছেন।তবে অনেকে আবার ভ্রু কুঁচকে প্রশ্ন তুলেছেন,মায়ের সঙ্গে কেন? প্রশ্ন বটে।একটি গণমাধ্যম বলেই ফেললো, বিয়ের জন্য লন্ডনের নামজাদা এক পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে হাজির মা-ছেলে।যদিও এখনো বিয়ের ব্যাপারটি নিশ্চিত করেনি সেই গণমাধ্যম।সদ্যই অনুরাগ বসুর জাগগা জাসুস ছবির শুটিং শেষ করেছেন।সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সম্পর্ক ছেদের পর বন্ধ হয়ে গিয়েছিল এ ছবির শুটিং।দুজনকে আবার এক করতে বেশ বেগ পেতে হয়েছে অনুরাগকে।শেষমেশ অবশ্য দুজনকে দিয়ে ছবিটি করিয়েছেন পরিচালক।তবে সাবেক এই প্রেমিক যুগল নাকি বেশ পেশাদারির পরিচয় দিয়েছেন ক্যামেরার সামনে।এ বছরের জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে। ধন্যবাদ সবাইকে। http://www.you...