Skip to main content

বলিউডের জনপ্রিয় " মা"এর প্রয়াণ।

বলিউডের জনপ্রিয় "মা"এর প্রয়াণ :

মা দিবস যেতে না যেতেই যেন "মা"হারা হলো বলিউড। চলে গেলেন বলিউডের জনপ্রিয় "মা" অভিনেত্রী রীমা লাগু।বৃহস্পতিবার সকালে ৫৯ বছর বয়সী এই অভিনেত্রী মুম্বাইয়ের  আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।তাঁর প্রয়াণে রীতিমতো মর্মাহত গোটা বলিউড।
রীমা লাগুকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আমির খান,কিরণ রাও,কাজল,মহেশ ভাট,রাজা মুরাদ,শচীন পিলগাঁওকর,ববরখা বিস্তসহ বড় ও ছোট পর্দার খ্যাতিমান ব্যক্তিরা।অমিতাভ বচ্চন,ঋষি কাপুর,প্রিয়াঙ্কা চোপড়া,মাধুরী দীক্ষিত,বোমান ইরানি,রিতেশ দেশমুখ,মধুর ভান্ডরকরসহ বলিউডের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আত্মারর শান্তি কামনা করেন।বিকেলে মুম্বাইয়ের ওশিওয়ারাতে শেষকৃত্য সম্পন্ন হয় রীমা লাগুর।১৯৭০ সালে রীমা লাগুর অভিনয় জীবন শুরু হয়। বলিউড সিনেমার পাশাপাশি বহু মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি।হাম আপকে হ্যায় কৌন,কুছ কুছ হোতা হ্যায়,হাম সাথ সাথ হ্যায়,কাল হো না হো,বাস্তাব,ম্যায়নে পেয়ার কিয়া,আশিকিসহ একাধিক সুপার হিট ছবিতে রীমাকে দেখা গেছে আর্দশ মায়ের ভূমিকায়। ছোট পর্দায়ও রীমা লাগুঅভিনীত জনপ্রিয় কিছু টিভি ধারাবাহিক রয়েছে।এর মধ্যে শ্রীমান-শ্রীমতী আর তু তু ম্যায় ম্যায় এর কথা তো বলতেই হয়।
নামকরণ: বহু বছর ধরেই অভিনয় করছেন রীমা লাগু।কিন্তু কোন দিন উনি কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করেন নি। এই জনপ্রিয় ধারাবাহিকে প্রথমবার উনাকে ভ্যাম্পের চরিত্রে দেখা গেছে।এই ধারাবাহিকে উনার অভিনীত চরিত্রের নাম দয়াবন্তী মেহতা, যিনি প্রধান নায়কের ঠাকুমা।জীবনে প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য যথেস্ট প্রশংসিত হন রীমা লাগু। 
ধন্যবাদ সবাইকে


Comments

Popular posts from this blog

তিন খানের চমক বলিউডে।

সেই পুরানো কথা-বলিউড মানেই তিন খানের রাজত্ব।এখনো কিন্তু চলছে।আমির খান,সালমান খান,শাহরুখ খান। দীর্ঘদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডপাড়া।এ ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও চলবে।চলতি বছর সালমানের  "টিউবলাইট"আমিরের "সিক্রেট সুপারস্টার"ও শাহরুখের "জাব হ্যারি মেট সেজল" মতো বিগ বাজেটের  ছবিগুলো মুক্তির প্রতীক্ষায় থাকায় এমনই ইঙ্গিত মিলছে।প্রতি বছরই তীর্থের কাকের মতো এ তিন খানের ছবির অপেক্ষায় থাকেন বিশ্বের তাবৎ দর্শক।আমির খানের "দঙ্গল"ভেঙে দিয়েছে বলিউডের সব রেকর্ড।এটি ২০০০ কোটি রুপির ঘরে চলে গেছে।২০১৬ সালে সালমানের "বজরঙ্গি ভাইজান" ভারতীয় বক্স অফিসে ছিল তুঙ্গে।চলতি বছরের ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে মি.পারফেকশনিস্ট আনির খানের "সিক্রেট সুপারস্টার"।অন্যদিকে তার "থাগস অব হিন্দুস্তান"একটি মেগা ব্লকবাস্টার ছবি।এ ছবিতে আমির ছাড়াও রয়েছে অমিতাভ বচ্চন,দীপিকা পাড়ুকোন।২০১৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।আমির খানের অন্য ধারায় ছবিগুলোর মধ্যে অন্যতম একটি হলো "সারফারোশ"।ছবিটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল।তারই ধারাবাহিকতা...

চীনা অভিনেত্রীরর হিন্দি শিক্ষক সালমান খান।

শিগগিরই মুক্তি পাবে কবির খান পরিচালিত "টিউবলাইট"। বর্তমান ছবিটির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার সালমান খান।এতে তার সহশিল্পি হিসাবে রয়েছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।স্বাভাবিকভাবেই হিন্দিতে পারদর্শী নন এ অভিনেত্রী, সে কারনেই তার হিন্দি শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সালমান।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়,হিন্দি ভাষা শিখতে বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে।তবু সঠিকভাবে হিন্দি শিখতে বেশ সময় নিচ্ছিলেন তিনি এদিকে নির্মাতা কবির খানও সবকিছু নিঁখুত চান।শেষ পর্যন্ত ঝু ঝু সাহায্যে এগিয়ে আসেন সালমান খান।তিনি এ অভিনেত্রীকে হিন্দি শেখানোর দায়িত্ব নেন। এখানেই শেষ নয়,ছবির দৃশ্য ধারণের সময় প্রত্যেক দৃশ্যের আগে ঝু ঝুর সংলাপ নিয়ে আলোচনা করতেন সালমান।প্রত্যেক লাইনের অর্থ বুঝিয়ে দিতেন বলিউডের এ সুপারস্টার। এমনকি লাইনগুলো সহজে কীভাবে মনে রাখা যায়,সেই পদ্ধতিগুলোও শিখিয়ে দিতেন তিনি।১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরী হয়েছে "টিউবলাইট"।এতে সালমান, ঝু ঝু ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান।অতিথি চরিত্রে হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে।ঈদুল ফিতরে মুক...

প্রভাসের বিপরীতে এবার ক্যাটরিনা।

প্রভাসের বিপরীতে এবার ক্যাটরিনা: "বাহুবলী"ছবির সফলতার পর প্রভাসের তারকা খ্যাতি বেড়েছে অনেক গুণে।তাই এখন ছবি বাছাই ও তার পারিশ্রমিকেরও এসেছে পরিবর্তন।সম্পতি "সাহো" শিরোনামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে প্রভাস। আর এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে।তেলেগু পরিচালক সুজিতের অ্যাকশন থ্রিলার ধাচের ছবি "সাহো"।যেখানে ক্যাটরিনা আগে পরিকল্পনা করা হয়েছিল প্রিয়াংকা চোপড়া ও দীপিকাকে নিয়ে।কিন্তু শেষ সিদ্ধান্ত হিসাবে ক্যাটরিনাকে চূড়ান্ত করা হয়েছে। ক্যাটরিনা বলেব,"প্রভাসের সাথে নতুন ছবিটির শুটিংয়ের জন্য আগ্রহে আছি।কারণ বাহুবলীতে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি।এবার তার সাথে অভিনয়ের অভিজ্ঞতাটাও ভালো হবে।  ধন্যবাদ সবাইকে। http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA http://plus.google.com/u/0/ http://facebook.com/mostak.faisal http://facebook.com/mytube http://facebook.com/surahanews http://linkedin.com/in/faisal-mostak-36239469 http://twitter.com/faisalmostak http://pinterest.com/faisalhossain20 http://surahanews.blog...